নাটোরে করোনা শনাক্তের হার দ্রুত গতিতে বাড়ছে
করোনা আপডেটঃ করোনা ডেসনাটোরে করোনা শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ। গত ৪৮ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের এবং করোনা উপসর্গে অপর একজনের মৃত্যু হয়েছে।
নতুন করে ১৭২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। অপরদিকে গত ৪৮ ঘণ্টায় ৩৭৮ জনের র্যাপিড এন্টিজেন পরীক্ষা করে ৮৯ জন এবং ৬২ জনের জীন এক্সপার্ট পরীক্ষা করে ৩২ জন করোনা পজেটিভ হয়েছেন। অপরদিকে আরপিটিসিতে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, জেলায় আক্রান্তের হার ২৭.১৭ পার্সেন্ট। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দুই হাজার ৯৯৯ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৭ জন। মৃত্যু হয়েছে ৪৫ জনের।
করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য নাটোরের ৮টি পৌরসভায় আজ সকাল ৬টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

