এইচএসসির ফরম পূরণ শুরু

শিক্ষা ডেস্কঃ চলতি বছরে করোনার কারণে আটকে থাকা এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২৯ জুন এবং ফরম পূরণ চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। এ–সংক্রান্ত নিয়মকানুন ঠিক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

তবে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের কাজটি করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, তাঁরা পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখছেন। প্রশ্নপত্র তৈরির জন্য মডারেশনের কাজও চলছে। মোট কথা তাঁরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখছেন, পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।

কয়েক দিন আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,