হয়তো বাবা হতে চলেছি: নোবেল
বিনোদন ডেস্কঃ বাবা হতে চলেছেন মাঈনুল আহসান নোবেল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এ কথা জানান।
নোবেল লেখেন— ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’
এই পোস্ট দেখে অনেকে শুভ কামনা জানলেও ভেসে আসে বিদ্রুপের তিরও। আসলে নেটিজেনরা আপত্তি তোলেন গায়কের ‘হয়তো’ শব্দের ব্যবহার নিয়ে।
কেউ নোংরা প্রসঙ্গ টেনেছেন তো কেউ আবার মজা করে তিরস্কার করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, ‘হয়তো কেন? আপনি কি শিওর নন’?
উল্লেখ্য নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন নোবেল।
তবে ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে মাঝেমধ্যে সমালোচনার মুখে পড়েন নোবেল এবং পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন।
নোবেল বিয়ে করেন সালসাবিল মাহমুদকে। অনেকটা গোপনেই সারেন এই বিয়ে। সোমবার দিলেন বাবা হওয়ার ঘোষণা।

