লকডাউনে যেভাবে চালু থাকবে শিল্প-কারখানা ও হোটেল রেঁস্তোরা

নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে এর মধ্যেও শিল্পকারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থায় চালু থাকবে। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এই প্রজ্ঞাপন শুধুমাত্র খাবার বিক্রয়ের জন্য হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেক এ্যাওয়ে) করতে পারবে।

এর আগে মঙ্গলবার (২৯ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের কঠোর বিধিনিষেধ দেবে সরকার। এই সময়ে জরুরি সেবা দেয়া ব্যক্তি ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এই সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

 

  •  
  •  
  •  
  •