কুবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘জানুক সবাই দেখাও তুমি।’ শ্লেগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) সহযোগিতায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬ (কুমিল্লা আঞ্চলিক পর্ব) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ।

এরপরেই শুরু হয় প্রতিযোগিতা । প্রোগ্রামিং ও আইসিটি কুইজ নামে দুটি পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬০জন (প্রোগ্রামিং-৬০জন, আইসিটি কুইজ-৭০০) প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছানের উপস্থাপনায় এবং বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কুন্ডু গোপীদাস, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও মোবাইল ফোন অপারেটর রবির কুমিল্লা এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  

Tags: