প্রেসিডেন্টের হেলিকপ্টারে হামলা, নিজের তৈরি ফেসবুকে নিজেই অপরাধী জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্কঃ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম চলে আসল ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়। সেই তালিকা প্রকাশ করা হল তাঁরই বানানো ভার্চুয়াল দুনিয়াতে। তাঁকে খুঁজে পেতে বিজ্ঞাপন দিল কলম্বিয়া পুলিশ। খুঁজে দিলে ৩০ লক্ষ ডলার পুরস্কার মিলবে বলেও জানিয়েছে তারা, ভারতীয় মুদ্রায় যা ২২ কোটি ২৭ লক্ষ টাকা।

সম্প্রতি কলম্বিয়ার কুকুতা যাওয়ার পথে সে দেশের প্রেসিডেন্ট ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা হয়। অভিযোগ, কাতাতুম্বোর উপর দিয়ে যাওয়ার সময় তাঁর হেলিকপ্টার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে কপ্টারে ছিলেন তাঁর দুই মন্ত্রী এবং আমলাও। ইভানের অভিযোগ, ‘‘কাপুরুষের মতো হামলা করা হয়েছে। গুলিতে একাধিক গর্ত হয়ে গিয়েছে হেলিকপ্টারটির।’’

হামলার পর সন্দেহভাজনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে কলম্বিয়া পুলিশ। সংবাদমাধ্যমের পাশাপাশি নেটমাধ্যমেও দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়েছে, ওই দু’জন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে ২২ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওই স্কেচই ঘুম কেড়েছে জাকারবার্গের। কারণ দুর্বল হাতে যে দুই ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে, তার এক মধ্যে একটি হুবহু অবিকল তাঁর মতো দেখতে।

জাকারবার্গের মুখের সঙ্গে স্কেচটি হুবহু মিলে গিয়েছে বলে মত নেটাগরিকদের।
জাকারবার্গের মুখের সঙ্গে স্কেচটি হুবহু মিলে গিয়েছে বলে মত নেটাগরিকদের।

সেই স্কেচই হু হু করে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। কলম্বিয়া পুলিশের ওই বিজ্ঞপ্তিতে শেয়ার করে সরাসরি জাকারবার্গকে ট্যাগ করছেন হাজার হাজার মানুষ। অপরাধ করে লুকিয়ে না থেকে ফেসবুক কর্ণধারকে পুলিশের হাতে ধরা দিতেও আর্জি জানিয়েছেন অনেকে। যে কারণে নিজের তৈরি ভার্চুয়াল দুনিয়ায় জাকারবার্গ নিজেই এখন ‘অপরাধী’। যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ফেসবুক কর্ণধার।
সূত্রঃ আনন্দবাজার

  •  
  •  
  •  
  •  

Tags: ,