সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক

নিউজ ডেস্কঃ ব্যাংকের মতোই ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই)। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। ঢাকায় একটি ও ঢাকার বাইরে প্রতি জেলায় একটি শাখা খোলা রাখতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা স্বরুপ এই প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। বিধি-নিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ প্রতি রোববার বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। ছুিটর দিন ও রোববার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন গ্রাহকের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমা গ্রহণসহ জরুরি কাজ সম্পাদন করা যাবে। তবে অফিস খোলা রাখার ক্ষেত্রে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের সময় স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র অবশ্যই সাথে বহন করতে হবে।

  •  
  •  
  •  
  •