ভারত বায়োটেকের সাথে ব্রাজিলের টিকা চুক্তি বাতিল
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত বায়োটেকের সঙ্গে টিকা-চুক্তি বাতিল করেছে ব্রাজিল। এ বিষয়ে চলছে তদন্ত। সে দেশের সেনেট প্যানেল এই তদন্তভার নিয়েছে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার এই ঘোষণা করেছেন।
কোভ্যাক্সিন নিয়ে ভারত বায়োটেকের সঙ্গে ২৪০০ কোটি টাকার চুক্তি করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। সেই চুক্তিতে অসংগতির অভিযোগ উঠেছে বলসোনারোর বিরুদ্ধে। তাই ভারত বায়োটেকের সঙ্গে সেই পূর্ব চুক্তি বাতিল করতে চলেছে ব্রাজিল প্রশাসন।
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা ফেডেরাল কম্পট্রোলার জেনারেল (সিজিইউ) রোজারিও। সেখানে রোজারিও বলেন- অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তার আগে আমরা এই চুক্তি বাতিল করতে চলেছি। দ্রুত ঘটনার তদন্ত শেষ করা হবে বলেই আশা করছি। ১০ দিনের মধ্যেই আমরা কিছু একটা জানতে পারব।

