ময়মনসিংহে আবারো করোনায় মৃত্যুর রেকর্ড

mym

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকারে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৩ জনের ৯ জন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গে মারা গেছেন ১৪ জন।

করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার সুক্লা (৬১), আলি ফতেন্নেসা (৬৮), গফরগাঁওয়ের বকুলা (৮২), হালুয়াঘাটের মোহাম্মদ আলী (৬০), ত্রিশালের সাব্বির (৪২), মুক্তাগাছার লিয়াকত আলি (৬০), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াজুড়ির শাহজাহান (৫০) ও গাজীপুর শ্রীপুরের ফয়েজ বানু (৮০)।

আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের ইসমাইল (৩৫), আব্দুস সিদ্দিক (৬৪), মো. সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), নান্দাইলের রমেসা (৭৮), ফুলপুরের আব্দুল সেলিম (৫০), ভালুকার তাজুদ্দিন (৪৫), ত্রিশালের আঞ্জুমান (৭০), গফরগাঁওয়ের আব্দুস রাজ্জাক (৮০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পুর্বধলার আব্দুর রশিদ (৮৫), টাঙ্গাইল সদরের বিনয় কিশ পোদ্দার (৬২), মধুপুরের খলিল (৮৫), গাজীপুর শ্রীপুরের নুরুল ইসলাম (৬০)।

আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৫৬ জন চিকিৎসাধীন বলে জানান ডা. মহিউদ্দিন।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,