ভারত থেকে আরো ২০০ টন অক্সিজেন পৌছালো বাংলাদেশে

নিউজ ডেস্ক:

দ্বিতীয় বারের মত ২০০ টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেসের আরো একটি ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌছেছে। বুধবার (২৮ জুলাই) পৌনে ১১টার দিকে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডের বাংলাদেশ লিমিটেড’র আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া  আক্তার ওয়াহাব।

তিনি জানান ,‘অক্সিজেন এক্সপ্রেসে’র ১০টি কনটেইনারে আসা তরল মেডিক্যাল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেয়া হবে। চলমান করোনা মহামারি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।

এর আগে গত রবিবার (২৫ জুলাই) ভারত থেকে ২০০ টন অক্সিজেন নিয়ে বাংলাদেশে আসে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন।

  •  
  •  
  •  
  •