আন্দোলনের মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ জনগণের দাবির মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ করেছেন। দেশটির সংবাদ মাধ্যম দ্য ভাইবসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় সোমবার (১৬ আগস্ট) মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ ইয়াং দি-পারতুয়ান আগংয়ের কাছে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পদত্যাগপত্র পেশ করবেন বলে জানান দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ।

তিনি জানান, মন্ত্রিসভার সদস্য ও নিজেদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।

করোনা মাহামরি মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে। তিনি নিজের পদ ধরে রাখার ব্যাপারে সারাক্ষণ চাপে ছিলেন।

সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায় তার দলের কয়েকজন আইন প্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর।

এদিকে এক বিবৃতিতে উমনোর সভাপতি দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি জ্যেষ্ঠ মন্ত্রী মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ ধন্যবাদ জানান। তিনি স্বীকার করেন যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বৈধতা তার আর নেই।

  •  
  •  
  •  
  •  

Tags: