সালমানের সঙ্গে জায়েদ খান, সত্যি নাকি এডিট?

বিনোদন ডেস্কঃ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে সালমান খানের সঙ্গে জায়েদ খানকে দেখা যায়। অনেকেই বলছেন- এটি সম্পাদন (এডিট) করা।

এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘হ্যাঁ। আমার ফেসবুক চার বছর হ্যাক ছিল। তখন বেশ কিছু বাজে কাজ হয়েছে। তখনই ছবিটি এডিট করে আপলোড করা হয়েছে। আমি অরিজিনাল ছবিটি দিচ্ছি। আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ পেছনের বিষয়গুলো সামনে এনে ট্রল করার চেষ্টা করা হচ্ছে। ভালো কাজ করলে কিছু মানুষ পেছনে লাগবে এটা সত্য।

তবে ২০১১ সালে সালমান খান যখন ঢাকায় এসেছিল, তখন দেখা হয়েছিল, কথা হয়েছিল বলে জানান জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘সালমান খান যখন ২০১১ সালে ঢাকা আসে। তখন দেখা হয়েছিল। সালমানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু এএসপি রওনক। সে-ই আমাকে সালমানের রুমে নিয়ে গেল। বডিগার্ড শেরা দাঁড়িয়েছিল মনে আছে। রওনক আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল, বাংলাদেশের নায়ক। সালমান, হাই জানালেন। আমাদের মধ্যে হাই-হ্যালো কথা হলো। সরাসরি ব্যাংকক থেকে ‘রেডি’ ছবির শুটিং করে ঢাকায় এসেছেন, ধিংকা চিকা গানের কথা বললেন। মাত্র ৫ মিনিটের মতো কথা হয়েছে। এরপর আমরা এক সঙ্গেই হেঁটে এসে লিফটের কাছে দাঁড়ালাম। তারপরে একসঙ্গে লিফট দিয়ে নামলাম। সালমান চলে গেলেন মঞ্চে।’

আসল ছবি

  •  
  •  
  •  
  •  

Tags: ,