আদালতে নেয়া হয়েছে পরীমণিকে, শুনানি দুপুরে
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমনিকে ঢাকার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার আদালতে তাকে রিমান্ডে চেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
পরীমনির বিরুদ্ধে বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা গতকাল ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে সোমবার পরীমনি জামিন চেয়ে আবেদন করেন।
আদালত সূত্র জানিয়েছে, রিমান্ড আবেদনের পাশাপাশি পরীমনির জামিন আবেদনের ওপর আজ শুনানি হবে।

