বাকৃবির ল্যাংগুয়েজ কোর্সে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অন্তর্ভূক্তির দাবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পলিত হয়েছে।
১৭ মার্চের প্রথম প্রহরেই হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে উদযাপন করা হয়।
এই সময় রাত ১২টা ১মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জসিম উদ্দীন, উক্ত হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন সহ আরো অনেকে।
এই সময় ছাত্রলীগের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় এবং সংক্ষিত দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাননীয় উপাচার্য, ছাত্র বিষয়ক উপদেষ্টা, হলের প্রভোস্ট ও ছাত্রনেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কৃষিবিদ এসএম রায়হান উপাচার্যের কাছে দাবি জানান, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ইংলিশ ভার্সন ‘দ্যা আনফিনিশড মেমোয়ার্স’ বইটি যেন বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ কোর্সের অন্তর্ভূক্ত করা হয়।

