গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে যে ১৩ জনের মৃত্যু হয়েছে
করোনা ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মারা গেছেন।
রোববার (২২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আয়শা সুলতানা সোমা (৫০), মানিক মিয়া (৬০) ও গফরগাঁওয়ের মুরশিদা বেগম (৬০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের লাল মিয়া (৬৫), কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫), ঈশ্বরগঞ্জের আনিসুজ্জামান (৩৭), সাহেরা খাতুন (৫০), গৌরীপুরের আবুল কাশেম (৬৫), ভালুকার অরুন বিশ্বাস (৪৫), নেত্রকোনা সদরের রোকেয়া বেগম (৭৫), আটপাড়ার রইছ মিয়া (৭০) ও টাঙ্গাইল সদরের আব্দুল খালেক (৬০)।

