দেশে ডেঙ্গুর নতুন ধরন শনাক্ত, আক্রান্ত হচ্ছে শিশুরা

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ডেঙ্গু রোগের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। যার নাম সেরোটাইপ থ্রি বা ডেনভি ৩। আর এই ধরনের ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার রোগীরা। করে ডেনভি-৩ আক্রান্ত হয়ে রক্তক্ষরণ জনিত সংকটাপন্ন অবস্থায় পড়ছে রোগী।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন করে রোববার (২৯ আগস্ট) প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি বলেন, দেশে প্রথম এই ধরন শনাক্ত হয় ২০১৭ সালে। ২০১৭ সালের আগে ডেনভি-১, ২-তে আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে অনেকের। কিন্তু ডেনভি-৩ এর বিরুদ্ধে এই ক্ষমতা গড়ে ওঠেনি। যারা আগের দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত তারা নতুন করে ডেনভি-৩ আক্রান্ত হলে হেমোরেজ বা সংকটাপন্ন অবস্থায় পড়েছে।

তিনি বলেন, বিসিএসআইআরের এই সিকোয়েন্সিং ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদনে সহায়ক হবে। এবার ডেঙ্গুর ডেনভি-৩ ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এটা ডেনভি-১,২ এর চেয়ে বেশি ভয়ঙ্কর। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে প্রায় ৪০ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয় এবং আক্রান্তদের মধ্যে প্রায় ২৯ জনের মৃত্যু হয়। যদিও ২০১৯ সালে ডেঙ্গু ভাইরাসের ১টি মাত্র নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়, সেখানে সেরোটাইপ-২ শনাক্ত হয়।

এবার নতুন ধরনের ডেঙ্গুতে শিশুদের সংক্রমণের ঘটনা বেশী হচ্ছে বলে পর্যবেক্ষনে দেখা গেছে। সে কারনে শিশুদের জ্বর দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ।

  •  
  •  
  •  
  •  

Tags: