রাবিতে আইবিএ’র নবীন বরণ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর বিবিএ প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ৫৬ জন শিক্ষার্থী নিয়ে এ প্রোগ্রামটি যাত্রা শুরু করেছে। শনিবার বেলা ১১ টায় আইবিএ’র নতুন ভবন প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. শাহ নওয়াজ আলী ও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মু. রফিকুল ইসলাম ও ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক মো. মহসিন-উল-ইসলাম। অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক অভিনয় চন্দ্র সাহা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •  

Tags: