জার্মানির নির্বাচনে এগিয়ে সোশ্যাল ডেমোক্রেটিক

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির সাধারন নির্বাচনে বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি তাদের প্রতিপক্ষ চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের কনসারভেটিভ ব্লকের থেকে ভোট গণনায় এগিয়ে আছে। রবিবার রাতে দেশটির পার্লামেন্টারি ভোট গণনা চলাকালীন সময়ে এই তথ্য পাওয়া যায়।

পাবলিক ব্রডকাস্টারের এক বিশ্লেষণে বলা হয়েছে ভোট গণনা শেষ হলে সোশ্যাল ডেমোক্রেটরা ২৫.৯ শতাংশ ভোটের সাথে ২০৫ টি আসন পেতে পারে। অন্যদিকে তাদের প্রতিপক্ষের সম্ভাবনায় বলা হয়েছে তারা ২৪.১ শতাংশ ভোট সহ ১৯৪ টি আসন পেতে পারে।

উভয় দলের চ্যান্সেলর প্রার্থী নিজেদের বিজয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। তবে এখনো অনেক ভোট গণনা বাকি।

সূত্রঃ আনাদোলু

  •  
  •  
  •  
  •  

Tags: