রাবিতে চালকের চেয়ে বাসের সংখ্যা বেশি!

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহণ দপ্তরে চালকের চেয়ে বাসের সংখ্যাই অনেক বেশি দেখা গেছে। তবুও নিয়োগ নেই বাস চালকের। ফলে কখনো বাসস্টান্ডেই পড়ে থাকে অনেক বাস আবার অনেক বাস নষ্ট হয়ে পড়ে আছে। এতে এক দিকে শিক্ষার্থীদের ভোগান্তি অন্যদিকে বর্তমান নিয়োগপ্রাপ্ত চালকেও ভোগান্তি বেড়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা ৩৮ টি তার মধ্যে বিভিন্ন রুটে চলাচল করছে ২৭ টি বাস। বর্তমানে বাস চালক রয়েছে ৩৩ জন তবে দুই শিপ্টের জন্য চালকের প্রয়োজন ৫৪ জন। অন্যদিকে বাকি বাসগুলো নষ্ট হয়ে পড়ে আছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। যার ফলে দরুন ভোগান্তি পোহাতে হচ্ছে বর্তমান চালক এবং শিক্ষার্থীদের।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহা. মাইনুল হক বলেন, বর্তমানে আমাদের বাসের সংখ্যা ৩৩ টি দুই শিপ্টে বাস চালকের প্রয়োজন ৫৪ জন এখন আমাদের আরো ২১ জন চালকের প্রয়োজন। আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে প্রস্তাব পাঠাই তবে প্রশাসন বলে আমরা কিছু দিনের মধ্যে নিয়োগ দেব। কিন্তু এখনো তারা কোনো পদক্ষেপ গ্রহন করেন নি।

চালকের নিয়োগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, আগের প্রশাসন অদক্ষ চালক নিয়োগ দিয়েছিলেন যার জন্য ভালো করে কাজ করানো সম্ভব হয়না। তারপরও তাদেরকে দিয়েই ভালো ভাবে কাজ করাতে হবে প্রয়োজন হলে তাদেরকে ওভার টাইম দিয়ে হলেও কাজ করাতে হবে। আর যদি তারপরও না হয় তাহলে আমরা চালক নিয়োগ দিব।

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের সুপারভাইজার ফজলুর রহমান বাচ্চু বলেন, আমরা বাসের চালকের সংকটের কারনে কখনো বাসের চালকের সহকারীকে দিয়ে আবার কখনো প্রথম শিপ্টের চালককে দিয়ে দ্বিতীয় শিপ্টের বাস নিয়োমিত চলাচল করে থাকি। তাই বাস পরিচালনা করতে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে থাকে।

এ বিষয়ে বর্তমান বাসের চালক আবুল কালাম আজাদ বলেন, আমরা নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ের বাস চালিয়ে যাচ্ছি। তবে আমাদের শরীরতো ইঞ্জিন না, আমরা সব সময় সুস্থ থাকি না, আমদের ব্যক্তিগত অনেক সমস্যা থাকে কিন্তু তারপরও আমাদের গাড়ি চালাতেই হয়। তাই প্রশাসন যদি চালক আরও নিয়োগ দেন তাহলে আমরা অসুস্থ হলে বা সমস্যা হলে আশা করি ছুটি পাব।

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের উম্মে কলছুম নামে এক শিক্ষার্থী জানান, আমি নিজেই এই ধরনের সমস্যার সম্মুখিন হয়েছি। একদিন বাজারে যাওয়ার সময় দেখি বাস চলছে না কারন বাসের চালক নেই। তাই বাস না পেয়ে টাকা দিয়ে অন্য কোনো মাধ্যম দিয়ে যেতে হলো। অনেক শিক্ষার্থী আছে যাদের কাছে টাকাই থাকে না ফলে তাদেরকে নিরুপায় হয়ে পরের বাসের আশায় বসে থাকতে হয়। এতে অনেক সময় ব্যয় করতে হয়। তাই গাড়ির চালককে দ্রুত নিয়োগ দেয়া উচিৎ প্রশাসনের।

  •  
  •  
  •  
  •  

Tags: