তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা এ মানব বন্ধন করেন। মানব বন্ধনের শুরুতে তনু প্রতিকৃতিতে এক জন মেয়েকে সাদা কাফন পড়িয়ে দাঁড় করানো হয় বেঞ্চের উপর। তার সামনে তিন জন মেয়ে ধর্ষিতা প্রতিকৃতিতে চুল দিয়ে মাথা ডেকে রাখে। প্রতিকৃতিতে তনুর বুকে লেখা ‘আমি তনু, আমার হত্যার বিচার চাই’ ।
মানব বন্ধনে বক্তারা তনু হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের প্রভাষক সুমাইয়া আফরিন সানি ও নাহিদা বেগম। ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজা-ই-ইলাহী।
এছাড়া মানব বন্ধনে অংশ নেয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা ও সাধারন শিক্ষার্থীরা । কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে অংশগ্রহন করে থিয়েটার কুমিল্লা বিশ^াবদ্যালয়, প্রতিবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অনুপ্রাস কন্ঠ চর্চা কেন্দ্র ইত্যাদি সংগঠন গুলো।
মানব বন্ধন শেষে শিক্ষার্থীরা কুটবাড়ি বিশ্বরোড (নন্দপুর) নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনির কর্মকর্তারা হত্যাকারীকে গ্রেপ্তার ও উপযোক্ত বিচারের আশ^াস দিলে শিক্ষার্থীরা প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিয়ে অবোরোধ তুলে নেয়।
উল্লেখ্য রোববার রাত ১০ টায় কুমিল্লা সেনানিবাসের অলিপুর আবাসিক এলাকায় কালভার্টেও পাশে সোহগী জাহান তনুর লাশ পাওয়া যায়। সে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষাক্ষার্থী। নিহত তনু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারেরও কর্মী ছিল।

