করোনায় মৃত্যুহীন ৫ বিভাগ
করোনা ডেস্ক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুইজন ও নারী দুইজন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০৫ জনে।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। বাকি পাঁচ বিভাগ- খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ কেউ মারা যাননি।
শুক্রবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দেশে গত বছরের ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। আজ (২২ অক্টোবর )পর্যন্ত এই বেড়ে দাঁড়িয়েছে মোট ২৭ হাজার ৮০৫ জনে।

