শেষ রক্ষা হল না বাংলাদেশের
নিউজ ডেস্কঃ সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। উইন্ডিজের দেওয়া ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। ফলে ৩ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৩ রানের জবাব দিতে নেমে ওপেনিংয়ে চমক দেয় বাংলাদেশ। নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামেন সাকিব আল হাসান। কিন্তু শুরুটা ভালো হয়নি তার। ব্যক্তিগত ৯ রানে আন্দ্রে রাসেলের বলে হোল্ডারকে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব।
লিটনের বাজে ফর্মের কারণে এই ম্যাচে ইনিংস শুরু করেন তিনি।
বিস্তারিত আসছে…

