সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন

সিলেট প্রতিনিধি:
সিলেটে মেট্রোপোলিটন চেম্বার আব কমার্সের উদ্যোগে মাসব্যাপী আন্তর্জাতিক বানিজ্যমেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর উপজেলা মাঠে মেলার উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. আব্দুল মতলিব।

মাসব্যাপী এই বাণিজ্য মেলায় ১৫০টি ষ্টল ও ২০ টি প্যাভিলিয়নে দেশী বিদেশী বিভিন্ন পন্য উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনসহ জেলা ও মহানগর চেম্বারের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের সুলভ শ্রমবাজারকে কাজে লাগিয়ে শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব। এজন্য প্রয়োজন দেশের প্রান্তিক জনপদে নতুন নতুন উদ্যোক্তা তৈরী করতে হবে।

তিনি বলেন, সরকার বাংলাদেশ ভারত,নেপাল,ভুটানের মধ্যে সড়কপথে যোগাযোগ সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সিলেটের ব্যাবসায়ীদের রফতানিমুখি শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানান তিনি। আগামীতে সিলেট শিলং যৌথ উদ্যোগে বানিজ্যমেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: