পবিপ্রবিতে স্বাধীনতা দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষদের সকল শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীদের উপস্হিতিতে সকাল ৯.০০ টায় জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
এরপর পর্যায়ক্রমে অনুষদীয় বিভিন্ন সংগঠন কর্তৃক পুষ্পস্তবক অর্পণ, র্যালি এবং আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন মোড় অতিক্রম করে একাডেমীক ভবনের সামনে এসে শেষ হয়।
সহকারী প্রক্টর ডা. মিল্টন তালুকদার এর সঞ্চালনায় পর্যায়ক্রমে সকল সংগঠন ও সমিতির পক্ষ থেকে বক্তারা আলোচনা সভায় দিনটির গুরুত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

