ডিজেল-কেরোসিনের প্রতি লিটারে বাড়ল ১৫ টাকা
নিউজ ডেস্ক:
ভোক্তা পর্যায়ে লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে।আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার(০৩ অক্টোবর), রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান ক্রয়মূল্য বিবেচনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ডিজেলে লিটারপ্রতি ১৩.০১ টাকা এবং ফার্নেস অয়েলে লিটারপ্রতি ৬.২১ টাকা কমে বিক্রি করায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান হচ্ছে। অক্টোবর ২০২১ মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিভিন্ন গ্রেডের পেট্রোলিয়াম পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬.৭১ কোটি টাকা লোকসান হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে।

