স্বাধীনতা দিবসে ঝিনাইদহে ফ্রী মেডিক্যাল সেবা প্রদান

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মানবতা সদর হাসপাতাল’ নামের একটি সংগঠনের সহযোগীতায় ও প্রিন্স হাসপাতালের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে মেডিক্যাল সেবা প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ঝিনাইদহের কুমড়াবাড়িয়া গ্রামে এ কর্মসূচী পালিত হয়। রোগী দেখেন ঝিনাইদহ সদও হাসপাতালের ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ আশরাফুল ইসলাম, ডাঃ তন্ময়, এবং ডাঃ রহমান উপস্থিত থেকে সেবা প্রদান করেন।

এ অনুষ্ঠানে প্রায় ১০ জন স্বেচ্ছায় রক্তদান করেন, ২০০ জনের রক্তের গ্রুপিং করা হয় এবং ৩০০ জন রোগীকে বিনা মূল্যে মেডিক্যাল সেবা প্রদান কার হয়।

  •  
  •  
  •  
  •