বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যাথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী, পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শনিবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড: মোঃ আলী আকবরের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।
সাড়ে ৯টার দিকে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ মরণ সাগরে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পন করেন উপাচার্য, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, শিক্ষক ফোরাম, সোনালী দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন হলের প্রভোষ্ট, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও প্রীতি খেলাধুলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্দোগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সাহিত্য সংঘের ব্যবস্থাপনায় স্বাধীনতার কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।


