মোবাইল ফোন কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

নিউজ ডেস্ক:

মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছে দুই কিশোর। গত সোমবার ( ১৫ নভেম্ভর) সকাল ১০ টায়, ময়মনসিংহ সদরের সুতিয়াখালী এলাকায় উমেদ নগর ষ্টেশন এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো ওই গ্রামের কামাল মিয়ার ছেলে রিফাত (১৭) ও রুহুল আমিনের ছেলে সজীব (১১) । রিফাত জহির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ও সজীব ৩য় শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই কিশোর রেললাইনে বসে তাদের স্মার্টফোনে ‘ফ্রি ফায়ার’ খেলছিল। একসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি উমেদনগর এসে পৌছেঁ। ওই দুই কিশোর খেলায় এতটায় মগ্ন ছিল যে, ট্রেনের বারবার হুইসেল ও বুঝতে পারেনি তারা। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারায় তারা।

ঘটনার পর দ্রুত তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রিফাত ওই দিন সোমবার বিকেলেই মারা যায় এবং সজীব গতকাল বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত রিফাতের নানা বলেন, “বর্তমান মাদকদ্রব্যের মতই এই মোবাইল ফোনের কারণে ছেলেমেয়েরা বিপথগামী হচ্ছে। এটি তাদের জীবন কেড়ে নিচ্ছে।” তার নাতির মত আর কারো যেন এমন না হয় তাই তিনি এ বিষয়ে সরকারের বিশেষ হস্তক্ষেপ আশা করেন।

সামাজিক অবক্ষয় রক্ষা করতে অশ্লীল সাইট ও এ ধরনের গেমগুলো যাতে অতিদ্রুত বন্ধ করে দেয়া হয় সে বিষয়ে এলাকাবাসী জোর দাবি করেন।

উল্লেখ্য যে, গত ১৬ আগস্ট,২০২১ হাইকোর্ট এ বিষয়ে একটি নির্দেশনা দেন । বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) হাইকোর্টের নির্দেশে দেশে PUBG এবং ফ্রি ফায়ারের মতো “ক্ষতিকর” অনলাইন গেম নিষিদ্ধ করার উদ্যোগ নেয়। তবুও এখনো এগুলো চালু রয়েছে।

  •  
  •  
  •  
  •