রংপুরের আইআইএএসটিতে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো রংপুরের পূর্ব-শালবনে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএএসটি)।

জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাফফিল, আলোচনা সভা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, খেলাধূলাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

২৬ মার্চ, ২০১৬ শনিবার সকালে ইনস্টিটিউট এর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ নিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রণজিৎ বণিক।

আলোচনা সভায় বক্তারা বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। একে অন্যর প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার মাধ্যমে আদর্শ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের প্রতিটি মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছে পুরো জাতি।

এসময় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করায় প্রতিষ্ঠানটির প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেন আলমগীর, ফারুক, ‍শামীম, সামিউল্লাহ, গুলজার, সেতুসহ অন্যান্য সহপাঠীরা।

iiast27

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএএসটি)-এর শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪ বছর মেয়াদী তিনিটি বিএসসি অনার্স কোর্স (ফুড সায়েন্স এন্ড টেকনোলজী, মাইক্রোবায়োলজি ও ফিশারিজ) চালু রয়েছে। বিস্তারিত তথ্য প্রতিষ্টানটির ওয়েবসাইটে (http://iiast.edu.bd) পাওয়া যাবে।

  •  
  •  
  •  
  •  

Tags: