আগামী ৩০ জুন যান চলাচলের জন্য খুলবে পদ্মা সেতু

নিউজ ডেস্ক:

আগামী বছর ৩০ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৭৮ শতাংশ। এমনটিই জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম

আজ সোমবার (২২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২০-২১ অর্থ বছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উল্লেখ করে এ তথ্য জানান সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব একটা অবনতি হয়নি গেল এক বছরে। মামলা কমেছে ৯১ হাজার।”

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আগামী বুধবার (২৪ নভেম্বর) এই ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

  •  
  •  
  •  
  •