তনু হত্যায় উত্তাল কুমিল্লা :৭ দিনে তদন্ত শেষের আশ্বাস

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা সেনানিবাসের ভেতর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষনের পর হত্যার ঘটনার ৬ষ্ঠ দিনে ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক আবরোধ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ।

রোববার সকাল ৯টা থেকে কুমিল্লার কুটবাড়ি বিশ্বরোড় ( নন্দনপুর) নামক স্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারী মহিলা কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আসতে থাকেন। সকাল সাড়ে ১০ টায় তারা প্রথমে মানববন্ধন করেন এবং পরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক আবরোধ করেন। তাদের এই অবরোধ দুপুর ১টা পর্যন্ত চলে। ৩ ঘন্টার এই অবরোধে প্রায় ১০০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জালিয়ে আন্দোলন করে এবং দফায় দফায় সমাবেশ করে।

এদিকে বিক্ষোব্ধ আন্দোলনকারীদের থামাতে মহাসড়কে আসেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহা উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক হাসানোজ্জামান কল্লোল এবং পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

আন্দোলনকারীদের রাস্তা থেকে সড়ে দাঁড়াতে বলেন এবং না সড়লে তারা ব্যবস্থা নিবেন বলেন মি. আবিদ। প্রথম দিকে তারা সড়ে যায় নি । পরে জেলা প্রশাসক তনু হত্যার সুষ্ট তদন্ত এবং বিচারের জন্য এক সপ্তাহ সময় বেধে দিলে আন্দোলনকরীরা অবরোধ থেকে সড়ে দাঁড়ান। তবে বিক্ষোদ্ধ আন্দোলন কারীরা ৭ দিনের মধ্যে কোন কিছু না হলে আবার মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।

বিক্ষোভকারীরা পুলিশের অধীনে তদন্ত হওয়ার দাবী জানা এবং ময়না তদন্তের প্রতিবেদন যেন অতি দ্রুত প্রকাশ করা হয় তার দাবী জানান।

উল্লেখ্য গত রোবার রাত সাড়ে দশটায় কুমিল্লা সেনানিবাসের ভেতর কালভার্টের পাশে নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ নগ্ন লাশ পাওয়া যায়।

  •  
  •  
  •  
  •  

Tags: