ঝিনাইদহে ৫টি বোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ ১জন আটক

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ৫টি তাজা বোমা ও বোমা তৈরির সারঞ্জামসহ হাবিবুর রহমান হাবিব নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ ভোরে শহরের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কলেজ পাড়ায় সন্ত্রাসীরা সন্ত্রাসীমুলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। এমন সংবাদে অভিযান চালায় তারা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যানোরা পালিয়ে গেলেও ৫টি তাজা বোমা ও কমপক্ষে ১২টি বোমা তৈরির সারঞ্জামসহ হাবিবকে আটক করা হয়। আটক হাবিব কলেজপাড়ার আনছার আলীর ছেলে।

  •  
  •  
  •  
  •