কুড়িগ্রামে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা!

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া গ্রামে প্রেমের জের ধরে বিথি নামের এক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সন্ধায় নিজ ঘরে বাশেঁর ধরনার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে সে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিকেশ মধ্যপাড়ার আবু বক্করের পুত্র ইউসুফ আলী (২২) এর সাথে ৩ মাস আগে প্রেমের সম্পর্ক শুরু হয় একই এলাকার বাবুলের মেয়ে বিথির। প্রেমের সর্ম্পকের এক পর্যায়ে সে অন্তঃসত্বা হয়ে পড়লে পারিবারিক ভাবে গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে এলাকাবাসী। এ অবস্থায় ইউসুফের দাদী নুর জাহান রোববার বিকেলে বিথির বাড়ি ফাকা পেয়ে তার বাড়িতে এসে বিথিকে শাসিয়ে চলে যায়।

পরে সন্ধায় বিথির বাবা, মাসহ বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে বিথীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। বিথি কুড়িগ্রাম শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ইউসুফকে ধরতে তার বাড়িতে যায়। কিন্তু ঘটনার পর ইউসুফের ভাবি ফুলতি ছাড়া বাড়ির সবাই পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী ফুলতিকে ধরে পুলিশে সোপর্দ করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  •  
  •  
  •  
  •