রাবিতে উদযাপিত হলো স্নান’র ৮ম বর্ষপূর্তি
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে প্রকাশিত ছোট কাগজ ‘স্নান’র ৮ম বছরপূর্তি উদ্যাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সোমবার ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়ও সকাল সাড়ে ১০টার দিকে ‘স্নান’ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা সাড়ে ১১ টার দিকে স্নান চত্বরে ‘সাম্প্রতিক প্রেক্ষাপট ও স্নান’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় স্নান’র সম্পাদক নিখিলেশ রনির সঞ্চালনায় বক্তারা বলেন, ছোট কাগজের কাজ হলো নতুন নতুন লেখক তৈরি করা । স্নান প্রতিষ্ঠালগ্ন থেকেই ঠিক সেই কাজটি করে আসছে। স্নানের পথচলা গন্তব্যহীন।
এদিকে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ১৫০সং কক্ষে মর্মরিত ঊশাপুরুষের আলোচনা অনুষ্ঠিত হবে যুক্তি-তর্কে ছোটকাগজ। এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

