কুড়িগ্রামের রৌমারীতে জুয়েল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সন্তান ও সেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে রৌমারী উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশে উপজেলা আওয়ামীলী, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদ রেজাউল ইসলাম মিনু, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, ডেপুটি কমান্ডার সাহার আলী, নিহত জুয়েল আহমেদের পিতা আজিজুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল আহমেদ হত্যাকান্ডের ৮ দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারনে আসামীদের গ্রেফতার করছে না পুলিশ। অনতিবিলম্বে জুয়েল আহমেদ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। তানাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, স্বেচ্ছোসেবকলীগের অফিস ঘর নির্মাণকে কেন্দ্র করে গত ২০ মার্চ রাতে বাড়ি ফেরার সময় রৌমারী উপজেলার দক্ষিন খঞ্জনমাড়া গ্রামে দুবৃত্তদের উপর্জুপরি ছুড়িকাঘাতে মারাক্তক আহত হয় জুয়েল আহমেদ। পরে তাকে গুরুত্বর অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ২১ মার্চ তার মৃত্যু হয়।

নিহতের বাবা মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ্য করে রৌমারী থানায় মামলা দায়ের করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

  •  
  •  
  •  
  •  

Tags: