সৎ মামার কাছে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু

নিউজ ডেস্ক:

বরগুনার বামনায় মামা বাড়িতে বেড়াতে এসে সৎ মামার কাছে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। এ ঘটনায় শিশুটির বাবা একজনকে আসামি করে গতকাল সোমবার রাতে বামনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ধর্ষণের শিকার শিশুটির বাড়ি পাথরঘাটা উপজেলার রায়হানপুর গ্রামে। অভিযুক্ত ধর্ষক বামনা উপজেলার ছোটভাইজোড়া গ্রামের সত্তার হাওলাদারের স্ত্রীর পূর্বের স্বামীর ছেলে মো. নাসির।

ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, গত ১৪ ডিসেম্বর তার সৎ শাশুড়ি শিশুটিকে রায়হানপুর থেকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন। গত ১৯ ডিসেম্বর রাতে মেয়েটি ধর্ষণের শিকার হয়। এ সময় শিশুটির গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হলে তার চিৎকারে ঘরের লোকজন টের পায়। পরে ধর্ষকের মা ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে হুমকি দেন। পরে সোমবার সকালে শিশুটির বাবা ঘটনাস্থলে আসলে তার ওপর তার বাবা বামনা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির ফুফু বলেন, আমার ভাতিজিকে এভাবে ধর্ষণ করেছে নাসির। শিশুটির অবস্থা খুব খারাপ। এখনো রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই ঘটনার বিচার চাই।

বামানা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, “শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালায়। তবে আসামি নাসির ও তার মা পলাতক।”

  •  
  •  
  •  
  •