নাটোর প্রেসক্লাব মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন

নাটোর প্রতিনিধি:

নাটোর ভিত্তিপ্রস্থর স্থাপন করে প্রেসক্লাব মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের নীচাবাজার এলাকায় এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি প্রেসক্লাব মার্কেট নির্মাণকাজে সহায়তা হিসেবে ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এ সময় অন্যান্যের মধ্যে নাটোর প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম রেজা, সাবেক সভাপতি রনেন রায় ও সাধারণ সম্পাদক দুলাল সরকার, নাটোর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •