ভারতে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে প্রায় এক লাখ

করোনা ডেস্ক: ভারতের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখের কাছাকাছি পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের (৬ জানুয়ারি) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা বুধবারের তুলনায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭।

দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৬ শতাংশ। সুস্থতার হার সামান্য কমেছে বুধবারের তুলনায়। বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন।

বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়েল রিপোর্ট অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৪০১।

ভারতজুড়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ২৬টি রাজ্যে কোভিডের এ নতুন রূপ ছড়িয়েছে। কোন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬৩০। বুধবার এ সংখ্যাটি ছিল ২ হাজার ১৩৫। ভারতের মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে ৯৯৫ জন সুস্থ হয়েছেন।

  •  
  •  
  •  
  •