ইচ্ছেমতো দখল হচ্ছে কপোতাক্ষ নদের জায়গা

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
দখলবাজরা ইচ্ছেমতো চালিয়ে যাচ্ছে দখল কপোতাক্ষ নদের জায়গা। কপতাক্ষের বুকের মাঝখান থেকে গড়ে তোলা হচ্ছে কংক্রিটের পিরার ও পাকা দেয়াল। কিন্তু প্রশাসনের সবকিছু দেখার পরও সেই নিরব ভূমিকাতেই রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, মহব্বত হোসেন নামের এক ব্যবসায়ী ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের ব্রীজঘাট নামক স্থানে নদ এর মধ্যে এই পাঁকা ভবন নির্মান শুরু করেছেন।

স্থানিয় বাসিন্দা শিমুল হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা মহব্বত হোসেন নামের এক ব্যক্তি ব্রীজঘাট নামক স্থানের সেতুর নিচে প্রায় ৬ শতক জমি দখল করে ভবন নির্মান করছেন। এতে নদ এর পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হবে।

প্রসঙ্গত, মাইকেল মধুসুধণ দত্তের সেই ঐতিহাসিক সনেট কবিতার কপোতাক্ষ নদটি ঝিনাইদহের মহেশপুর হয়ে কোটচাঁদপুর শহর অতিক্রম করে যশোরের চৌগাছা হয়ে কেশবপুরে চলে গেছে।

এ ব্যাপারে মহব্বত হোসেন জানান, তিনি ওই স্থানের ৮ শতক জমি ক্রয় করেছেন। কার কাছ থেকে ক্রয় করেছেন জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান এর সঙ্গে কথা বললে তিনি জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে তিনি নিজে সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

  •  
  •  
  •  
  •  

Tags: