বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার আড্ডা ২ এপ্রিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)ক্যারিয়ার আড্ডায় ক্যাম্পাস মাতাতে আসছেন সুশান্ত পাল। আগামী ২ এপ্রিল (শনিবার ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হবে।

এই ক্যারিয়ার আড্ডার অন্যতম আহবাহক এম এম আব্দুল্লাহ জানান, আমাদের ক্যারিয়ার ভিত্তিক নতুন সংগঠন ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লবের উদ্যোগে আমরা এই প্রগ্রামটি করতে যাচ্ছি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোঃ নাসিরউদ্দিন।

প্রগ্রামের আরেক আহবাহক রেওয়াজুল ইসলাম জানান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্পিচ, বিসিএস এক্সাম প্রিপারেশন টিপস ও প্রশ্নোত্তর, আইবিএ /এমবিএ পরীক্ষার প্রস্তুতি মূলক বক্তব্য, জব ইন্টারভিউ টিপসসহ ৫ টি বিষয় থাকছে এই প্রগ্রামে। ক্যারিয়ার আড্ডার পৃষ্ঠপোষকতায় থাকছে, শেখ স্ন্যাকস ও খান লাইব্রেরী।

  •  
  •  
  •  
  •  

Tags: