মাঠ থেকে হোটেল পর্যন্ত ক্যারিবীয়দের বাঁধভাঙ্গা উচ্ছাস (ভিডিও)

ক্রিড়া প্রতিবেদক:
ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার মুম্বাইয়ের গুয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৩ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে সিমনসের ঝড়ো ৮২ রানের উপর ভর করে দুই বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় ক্যারিবিয়ানরা।

আর এই জয় দারুণভাবে উদযাপন করলো ক্যারিবীয়রা। মাঠ থেকে শুরু করে হোটেলরুম পর্যন্ত নেচে গেয়ে জয় উদযাপন করলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম।

শুধু কি তাই? হোটেলে ফিরেও বাস থেকে নেমে ওয়েস্ট ইন্ডিজরা হোটেলে আগত কয়েকশো উইন্ডিজ ফ্যানের সামনে বসেই নাচা শুরু করে। ব্রাভোর গাওয়া গানটিই গেয়ে নেচে সকলকে আনন্দ দিতে থাকে তারা। শেষের দিকে যোগ দেন আরেক হার্ড হিটার ক্রিস গেইলও। ৩ তারিখ বিশ্বকাপ টি-টোয়েন্টির ফাইনালে পুরনো প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ওয়েস্ট ইন্ডিজ। এই ইংল্যান্ডকেই গ্রুপ পর্বে তুলোধুনো করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

দেখুন ভিডিওটি…

  •  
  •  
  •  
  •  

Tags: