অটিস্টিক শিশুদের জন্য ট্রাস্ট ফান্ড গঠন করবে সরকার- প্রধান মন্ত্রী
নিউজ ডেস্ক: অভিভাবকহীন অটিস্টিক শিশুদের সব ধরনের দায়িত্ব নেবে সরকার। এজন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন র্কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “কোনো সরকার কোনো উদ্যোগ নিলে সরকার পরিবর্তন হলে সেটা বন্ধ করে দেওয়া হয়। এজন্য আমরা ট্রাস্ট ফান্ড গঠন করে এমনভাবে করতে চাই, যাতে এটা বন্ধ না হয়।”
প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের অবহেলা না করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।

