জাতীয় স্লোগান ”জয় বাংলা”

নিউজ ডেস্ক: জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে বাধ্যতামূলক এই স্লোগান ব্যবহার করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবিধানিক পদাধিকারীদের পাশাপাশি দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন সমাবেশ এবং সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই স্লোগান দেবেন।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

  •  
  •  
  •  
  •