পেশোয়ারে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ জন। আহত আরও ১৯৪ জন। এ ঘটনায় কোনো জঙ্গিগোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় সময় শুক্রবার কুচা রিসালদার মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করেই দেখলাম এক লোক গুলি চালাতে শুরু করল। এরপর মুসল্লিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আমি জানি না তারপর কি হয়েছিল। আমার হাতে ও পায়ে প্রচণ্ড আঘাত লাগে। খবর পেয়ে হতাহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

হামলায় মারা গেছেন ৫৬ জন। আহত ১৯৪ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এ হামলায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুই হামলাকারী মসজিদটিতে প্রবেশের চেষ্টা করে এবং পাহারারত পুলিশের ওপর গুলি চালায়। অপর হামলাকারী মসজিদের ভেতর দৌড়ে প্রবেশ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।

  •  
  •  
  •  
  •