কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কুতুপালং সংলগ্ন মধুরছড়া ৫ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে হঠাৎ আগুন লাগে। পরে পাশে থাকা ৬ নম্বর ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, আগুনের খবর পেয়ে কক্সবাজার, উখিয়া ও রামু ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

