কুমিল্লায় প্রাইভেটকার চাপায় শিশুসহ ২ জন নিহত
নিউজ ডেস্ক:
শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকার চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল হোসেন (১৬) বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ৫ বছরের শিশু মোহাম্মদ আনিছ একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। পথচারীদের চাপা দেওয়া প্রাইভেটকারটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, “শিশুসহ দুইজন পথচারী মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে কুমিল্লামুখী ওই প্রাইভেটকারটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। প্রাইভেটকারটি আটক করা হয়েছে। আমরা নিহতদের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

