হেসে খেলেই শীর্ষ তিনে বার্সা

ক্রীড়া ডেস্ক: কোম্যানের অধীনে ধুঁকতে থাকা বার্সা জাভির অধীনে আবারও অপ্রতিরোধ্য। লা লিগায় টানা চার ম্যাচ জয় নিয়ে বার্সার অবস্থান এখন পয়েন্ট টেবিলের তিনে। লিগে বার্সেলোনা সর্বশেষ ম্যাচ হেরেছে গত ডিসেম্বরে।

সর্বশেষ গত ম্যাচে ঘরের মাঠে ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে টিম বার্সেলোনা। ম্যাচের ২১ মিনিটেই টরেসের জোড়া আঘাতে ২-০ গোলের লিড নেয় বার্সা। ৬ মিনিট পর স্কোর লাইন আরও সমৃদ্ধ করেন অবামেয়াং। টরেসের বদলি হয়ে নামা পুইগ ৭৫ মিনিটে করেন সর্বশেষ গোল।

এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এলো বার্সেলোনা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে আতলেটিকো মাদ্রিদের অবস্থান চারে।

  •  
  •  
  •  
  •