গণমানুষের আস্থার বাহিনী র্যাব
নিউজ ডেস্ক:
দেশের একমাত্র এলিট ফোর্স র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) ইতোমধ্যে জননিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থার বাহিনীতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২৮ মার্চ) সকালে র্যাব ফোর্সেসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুর্মিটোলা র্যাব সদর দফতরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী ও সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্মীয় জঙ্গি মতবাদ প্রচার, অবৈধ অস্ত্রের যথেচ্ছ ব্যবহার, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ মাদকের বিস্তারসহ গুরুতর অপরাধের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে ‘দি আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স ১৯৭৯’ সংশোধন করে এলিট ফোর্স র্যার্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠিত হয়েছিল।
তিনি বলেন, ২০১৬ সালে হলি আর্টিজানসহ শোলাকিয়া, সিলেটের আতিয়া মহল, ঢাকার আশুলিয়া, মিরপুর, তেজগাঁও, চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে ও ঝিনাইদহসহ প্রতিটি জঙ্গি দমন অপারেশনে র্যামব তার পেশাদারিত্ব ও দক্ষতার প্রমাণ দিয়েছে। ২০১৬ সালের ৮ অক্টোবর র্যাব একইদিনে আশুলিয়া, গাজীপুর ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। এই দিন হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও জেএমবি প্রধান সারোয়ার জাহান গ্রেফতার এড়াতে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে, পরবর্তী সময়ে তার মৃত্যু হয়। এধরনের বহু অভিযান চালিয়ে র্যাব জনমনে শান্তি প্রতিষ্ঠা করেছিল।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ দমন, চরমপন্থী দমন, জলদস্যু দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সর্বশেষ বিজয়ের দ্বারপ্রান্তে মাদকবিরোধী অভিযানে রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। র্যাববের বিশেষ উদ্যোগে র্যাব ডি- র্যাডিকালাইজেশন ও রি-হ্যাবিলিটেশন প্রোগ্রাম ‘নবদিগন্তের পথে’ অত্যন্ত অভিনব ও যুগান্তকারী এই উদ্যোগ। অপরাধীর মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমাজের মূলধারায় আবার তাদের ফিরিয়ে নিয়ে আসা। আত্মসমর্পণকৃত ৪২১ জন সন্ত্রাসীদের (জলদস্যু ও জঙ্গি) পুনর্বাসন প্রক্রিয়া যুক্ত রয়েছে।

