শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর একযোগে পদত্যাগ

নিউজ ডেস্ক:

রবিবার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকের পর অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সরকার পরিচালনার প্রতিবাদে শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদের মন্ত্রীরা একযোগে পদত্যাগ পত্র জমা দেন। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বা তার ভাই রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে ব্যাতিত বাকি ২৬ জন মন্ত্রী পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন রবিবার সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগকারীদের মধ্যে আরও রয়েছেন, প্রধানমন্ত্রীর নিজের ছেলে নমাল রাজাপাকসে। রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল।

দেশটি ১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের সাথে লড়াই করছে। এর আগে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি শহরে রাস্তায় নেমে কারফিউ অমান্য করেছিল।

অর্ধেক দিন বা তারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিপর্যয় এবং খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকটের কারণে জনগণের ক্ষোভ নতুন উচ্চতায় পৌঁছেছে।

সূত্র: বিবিসি

 

  •  
  •  
  •  
  •