গঙ্গাচড়ায় ইর্ষ্টান ব্যাংকের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সনজিৎ কুমার মহন্ত: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে গতকাল ইর্ষ্টান ব্যাংক লিমিটেড এর উদ্যোগে বাইসাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয় মাঠে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন ইর্ষ্টান ব্যাংক ব্র্যাঞ্চ এরিয়া হেড, ভোক্তা ব্যাংকিং এর সিলেট উত্তর এবং দক্ষিনের অলি আহাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইর্ষ্টান ব্যাংক ভোক্তা ব্যাংকিং এর যুব ও স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান নাসরিন জাহান খান কনক, ব্র্যাঞ্চ ম্যানেজার এস এম শরিফুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, গঙ্গাচড়া প্রেস ক্লাব সভাপতি সাজু আহমেদ লালসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ। উলে¬খ্য বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণী ক শাখার জুলেখা, খ শাখার জান্নাতি বেগম, স্বপ্না আকতার, ৭ম শ্রেণী ক শাখার আফরুজা আক্তার, পপি রানী, ৮ম শ্রেণী খ শাখার শারমিন বেগম, ৯ম শ্রেণী বিজ্ঞান বিভাগের সাহারা বেগম, মানবিক বিভাগের চামেলী বেগম, ৯ম ভোকেশনাল (অডিও) সুলতানা বেগম ও ১০ম শ্রেণী বিজ্ঞান বিভাগের শাকিফা মু্িন্ন এ ১০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: